রাজশাহীতে করোনায় মৃত ২ লাশ নিলো না স্বজনেরা
উত্তরদক্ষিণ । সোমবার, ০৬ জুলাই ২০২০ । ০৯:৪৩
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত দুই মৃতের লাশ নিতে তাদের স্বজনরা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ লাশ দু’টি দাফনের ব্যবস্থা করেছে বলে জানা গেছে।
জানা যায়, একজন রবিবার (০৫ জুলাই) সকালে এবং অপরজন আগের মধ্যরাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেই মারা যান। তাদের মধ্যে একজন (৫৫) রাজশাহীর চারঘাটের এবং অপরজন (৩০) নওগাঁর পত্নীতলা উপজেলার বাসিন্দা।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, করোনাভাইরাস আক্রান্ত রোগীর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় শনিবার এ হাসপাতালে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ১০টার দিকে তিনি মারা যান।
হাসপাতালে ভর্তির সময় তার সঙ্গে স্বজনরা ছিলেন উল্লেখ করে ডা. সাইফুল বলেন, তবে মৃত্যুর পর তাদের কাউকে দেখা যায়নি। পরিবারের সদস্যদের জানানো হলেও লাশ গ্রহণ করার জন্য কেউ আসেনি।
লাশ কোয়ান্টাম ফাউন্ডেশনকে দেওয়া হয়েছে। তারা বেওয়ারিশ হিসেবে লাশ দাফন করবে বলেও জানান হাসপাতালের এই কর্মকর্তা।
এর আগে শনিবার রাত দেড়টার দিকে এ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নওগাঁর পত্নীতলা উপজেলার এক ব্যক্তির মৃত্যু। তার সঙ্গে ভাই এবং ভাবি ছিল। মারা যাওয়ার পর তাদের আর পাওয়া যায়নি। তারা নিজেদের মোবাইল ফোনও বন্ধ করে দেয় জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা যায়, স্বজনেরা কেউ না আসায় দুপুর আড়াইটা পর্যন্ত লাশটি হাসপাতালেই ছিল। পরে লাশ কোয়ান্টাম ফাউন্ডেশনে দেওয়া হয়। তারা বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করবে। তথ্য সূত্র – বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

