রাজবাড়ীতে জেলের জালে ধরা পড়লো ২৮ কেজি ওজনের পাঙ্গাশ

রাজবাড়ীতে জেলের জালে ধরা পড়লো ২৮ কেজি ওজনের পাঙ্গাশ

উত্তরদক্ষিণ । সোমবার, ০৬ জুলাই ২০২০ । ১২:১৫

রাজবাড়ী জেলার পদ্মা নদীতে ২৮ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ ধরা পড়েছে এক জেলের জালে।

জানা গেছে, সোমবার (০৬ জুলাই) সকালে জেলে গুরু হলদারের জালে এটি ধরা পড়ে। মাছটি গুরু হলদারের কাছ থেকে এক হাজার ৩৫০ টাকা কেজি দরে ৩৭ হাজার ৮শ’ টাকায় কিনে নেন দৌলতদিয়া ঘাটের স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা। এ সময় নদীর পাড়ে বিশাল আকৃতির মাছটিকে এক নজর দেখতে মানুষের ভিড় জমে।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, ‘সোমবার ভোরে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা নদী অংশে গুরু হলদারের জালে পাঙ্গাশটি ধরা পড়ে। সকালে নদীর পাড়ে এনে ওজন করে দেখা যায়, মাছটি ২৮ কেজি। পরে ওই জেলে দৌলতদিয়া ঘাটের একটি আড়তে মাছটি নিয়ে এলে আমি এক হাজার ৩৫০ টাকা কেজি দরে কিনে নিই। পরে এক হাজার ৪৫০ বা ১৫শ’ টাকা কেজিতে বিক্রি করবো।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading