ন্যূনতম ২ % শেয়ার না থাকায় ২২ কোম্পানির ৬১ পরিচালককে নোটিশ
উত্তরদক্ষিণ । সোমবার, ০৬ জুলাই ২০২০ । ১৩:০৩
ন্যূনতম ২ % শেয়ার না থাকায় ২২ কোম্পানির ৬১ পরিচালককে নোটিশ পাঠিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সোমবার (৬ জুলাই) বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ন্যূনতম শেয়ার ধারণের শর্ত না মানায় ২২ কোম্পানির ৬১ পরিচালককে নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে ৪৫ দিনের মধ্যে এই ৬১ পরিচালককে ন্যূনতম শেয়ার ধারণের শর্ত পরিপালনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। অন্যথায় এসব পরিচালককে পদ অপসারণের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছে বিএসইসি।
গত বৃহস্পতিবার এই নোটিশ পাঠানো হয়েছে বলে জানা যায়। যে ২২ কোম্পানির পরিচালককে নোটিশ দেওয়া হয়েছে তার মধ্যে বীমাখাতের ১৪টি কোম্পানি রয়েছে।
২০১১ সালে জারি করা নির্দেশনা কার্যকরে আবারও উদ্যোগ নিয়েছে বিএসইসি। তাই কোম্পানির পরিচালক পদে থাকতে হলে এসব পরিচালককে হয় নতুন করে শেয়ার কিনতে হবে নয়তো পদ ছাড়তে হবে।

