পটুয়াখালীতে করোনা পজিটিভ নিয়ে চিকিৎসা প্রদান, ডায়াগনস্টিক সেন্টার লকডাউন

পটুয়াখালীতে করোনা পজিটিভ নিয়ে চিকিৎসা প্রদান, ডায়াগনস্টিক সেন্টার লকডাউন

উত্তরদক্ষিণ । সোমবার, ০৬ জুলাই ২০২০ । ১৩:৪০

করোনা আক্রান্ত হওয়ার পরও ব্যক্তিগত চেম্বারে রোগী দেখে করোনা ছড়ানোর অভিযোগ উঠেছে পটুয়াখালী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মাহমুদুর রহমানের বিরুদ্ধে।

এ ঘটনায় শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সাংবাদিকদের তোপের মুখে চেম্বার বন্ধ করতে বাধ্য হন তিনি। পরে শনিবার উপজেলা প্রশাসন নোভা ডায়াগনস্টিক সেন্টার নামে ওই প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করে বন্ধ করে দেয়।

জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম শিপন জানান, শুক্রবার সকালে তার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। তাৎক্ষণিক জেলা সিভিল সার্জন তাকে ফোন করে বিষয়টি অবিহিত করেন এবং তাকে আইসলোশেনে যেতে বলেন। কিন্তু তিনি বিষয়টি কোনো গুরত্ব না দিয়ে প্রতিদিনের মতো বিকাল ৪টা থেকে পটুয়াখালী ব্যামাগার মোড়ে অবস্থিত তার মালিকানাধীন নোভা ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখা শুরু করেন। এ খবর সাধারণ রোগীরা জানতে পেরে অন্য ডাক্তার দেখানোর জন্য যেতে চাইলে তাদের বাধা প্রদান করেন তার সহকর্মীরা।

পরে রোগীর স্বজনরা সাংবাদিকদের বিষয়টি জানালে রাত সাড়ে ৮টায় সাংবাদিকরা তার চেম্বারে উপস্থিত হয়ে বিষয়টি জানতে চাইলে তিনি সাংবাদিকদের সংবাদ করতে বলেন। তার কারণে যদি কোনো রোগীর ক্ষতি হয় তাহলে তিনি তার দায় দায়িত্ব নিবেন বলে দাবি করেন।

বিষয়টা অনৈতিক এবং আইনের লংঘন কিনা এমন প্রশ্ন করা হলে অভিযুক্ত ডাক্তার সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। পরে স্থানীয় জনগণ ও শতাধিক রোগীর স্বজনদের তোপের মুখে চেম্বার ছাড়তে বাধ্য হন মাহমুদুর রহমান। সূত্র – ইউএনবি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading