উন্নত চিকিৎসার জন্য অ্যাডভোকেট সাহারা খাতুনকে থাইল্যান্ডে নেয়া হয়েছে

উন্নত চিকিৎসার জন্য অ্যাডভোকেট সাহারা খাতুনকে থাইল্যান্ডে নেয়া হয়েছে

উত্তরদক্ষিণ । সোমবার, ০৬ জুলাই ২০২০ । ১৪:২৩

উন্নত চিকিৎসার জন্য আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনকে এয়ার অ্যাম্বুলেন্সেযোগে থাইল্যান্ডে নেয়া হয়েছে।

সোমবার (০৬ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে অ্যাডভোকেট সাহারা খাতুনকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সেটি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ভাগিনা মজিবুর রহমান ।

মজিবুর রহমান বলেন, গত ২ জুন জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় অ্যাডভোকেট সাহারা খাতুন রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।

সোমবার বেলা সোয়া ১১টা পর্যন্ত তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র- আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তাকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হতে পারে।

মজিবুর রহমান আরো বলেন, চিকিৎসকরা বলছেন, এখন তার শরীরের যে অবস্থা তিনি এয়ার অ্যাম্বুলেন্সে ফ্লাই করতে পারবেন। খবর বাসস-এর।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading