করোনা : ২৪ ঘণ্টায় দেশে নতুন আক্রান্ত ৩২০১, মৃত্যু ৪৪

করোনা : ২৪ ঘণ্টায় দেশে নতুন আক্রান্ত ৩২০১, মৃত্যু ৪৪

ত্তরদক্ষিণ । সোমবার, ০৬ জুলাই ২০২০ । ১৪:৪১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৪ জনের। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৬ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩ হাজার ২০১ জন। এখন পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৬১৮ জন।

সোমবার (৬ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এদিকে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৭২ জন করোনাভাইরাসে মারা গেছেন। একই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৪৯৯ জন। সবমিলিয়ে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৫ লাখ ৩৬ হাজার ৪৪৫ জনের। আর আক্রান্ত হয়েছে ১ কোটি ১৫ দুই লাখ ৫০ হাজার ৫৪২ জন। তবে সুস্থ হয়েছে ১২ লাখ ৮৯ হাজার ৫৬৪ জন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading