এন্ড্রু কিশোরের শারীরিক অবস্থার আরো অবনতি

এন্ড্রু কিশোরের শারীরিক অবস্থার আরো অবনতি

উত্তরদক্ষিণ । সোমবার, ০৬ জুলাই ২০২০ । ১৫:০৫

জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে বলে জানা গেছে। কথা বলতে পারছেন না তিনি। শিল্পীর পরিবারের তরফ থেকে এমনটাই জানা গেছে।

এন্ড্রু কিশোর এখন রাজশাহীর মহিষবাথানে বোন ডা. শিখা রানি বিশ্বাসের বাসায় রয়েছেন। যে কোনো সময় যে কোনো ঘটে যেতে পারে বলে জানালেন পরিবারের এক সদস্য।

সোমবার দুপুরে (৬ জুলাই) শারীরিক অবস্থা সম্পর্কে এন্ড্রু কিশোরের খালাতো ভাই গণমাধ্যমকে বলেন, ‘উন্নতি নয়ই বরঞ্চ দাদার অবস্থা সময়ের সাথে সাথে খারাপ হচ্ছে। তিনি কথা বলতে পারছেন না। ক্যান্সার হলে যেটা হয় আর কি। এখন একমাত্র প্রার্থনা ছাড়া আর করার কিছুই নেই আমাদের।’

এদিকে বাবার এমন অবস্থায় অস্ট্রেলিয়ায় থাকা দুই ছেলে-মেয়ে দেশে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এ অবস্থায় অন্তত বাবার পাশে থাকতে চান। টিকিট পাওয়ামাত্রই তাঁরা রওনা দেবেন বলে জানা গেছে।

সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছিলেন মাত্র ক’দিন আগে। ক্যান্সারের সাথে লড়াই করে সুস্থ হয়ে দেশে ফেরার পরেও যেন পুরোপুরিও সুস্থ হতে পারেননি। তাঁর অবস্থা এখনসঙ্কটাপন্ন। দিন দিন তার অবস্থার অবনতি হচ্ছে, দিতে হচ্ছে অক্সিজেন সাপোর্ট। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এন্ড্রু কিশোরের খালাতো ভাই রেমন্ড তপু।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading