দিনাজপুরে বাসচাপায় মা-ছেলে-মেয়েসহ ৫ জন নিহত

দিনাজপুরে বাসচাপায় মা-ছেলে-মেয়েসহ ৫ জন নিহত

উত্তরদক্ষিণ । সোমবার, ০৬ জুলাই ২০২০ । ১৬:২০

দিনাজপুরের বীরগঞ্জে বিআরটিসি বাসের চাপায় অটোভ্যানের মা-ছেলে-মেয়েসহ ৫ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ জন। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (০৬ জুলাই) দুপুর ২টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলার ২৫ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বীরগঞ্জ উপজেলার বাসিন্দা নছিমন (৫০), তার ছেলে নাঈম (১৪) ও মেয়ে রুপা (৮)। অপর দুই ভ্যান যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান বলেন, সোমবার দুপুর ২টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলার ২৫ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিআরটিসি বাসের চাপায় অটোভ্যানের পাঁচ যাত্রী নিহত হন। এর মধ্যে মা-ছেলে-মেয়েসহ একই পরিবারের তিনজন নিহত হন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading