ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ ৫ জন নিহত

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ ৫ জন নিহত

উত্তরদক্ষিণ । সোমবার, ০৬ জুলাই ২০২০ । ১৫:৫৯

ময়মনসিংহের ভালুকা ও নান্দাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ পাচঁজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ৩ জন।

জানা গেছে, সোমবার (০৬ জুলাই) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জামিরদিয়া তেপান্তর শুটিং স্পটের সামনে একটি কাভার্ডভ্যান ইউটার্ন নেয়ার সময় ঢাকাগামী একটি প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কলবান্দা গ্রামের জয় মোর্শেদ তুষার (৩২) ও জাবের মোর্শেদ আকাশ (৩০) নামে দুই ভাই নিহত হন। আহত হন তাদের বাবা মুঞ্জুর মোর্শেদ, তাদের মা ও চাচা।

অপরদিকে রবিবার (৫ জুলাই) রাতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে নান্দাইল মেরেঙ্গা চকমতি এলাকায় ট্রাকের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন – উপজেলার সিংরাইল ইউনিয়নের ফাইজুল মিয়ার ছেলে অটোরিকশা চালক হানিফ মিয়া (২২), যাত্রী কেন্দুয়া উপজেলার রমজান আলীর ছেলে নয়ন মিয়া ও রেনু মিয়ার ছেলে আরিফ মিয়া (২৫)।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading