৫ জেলা জজ রদ-বদল

৫ জেলা জজ রদ-বদল

উত্তরদক্ষিণ । সোমবার, ০৬ জুলাই ২০২০ । আপডেট ২১:৪০

জেলা জজ ও সমমর্যাদার ৫জন বিচারককে বদলি করেছে সরকার। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে বিচার বিভাগের এসব কর্মকর্তাকে বদলি করে সোমবার (৬ জুলাই) আদেশ জারি করেছে আইন ও বিচার বিভাগের বিচার-৩ শাখা।

রদ-বদল হওয়া বিচারকরা হলেন- টাঙ্গাইলের জেলা জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরীকে ঢাকা এবং সিরাজগঞ্জের জেলা জজ ফাহমিদা কাদেরকে টাঙ্গাইলের জেলা জজ হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা জজ) ফজলে খোদা মো. নাজিরকে সিরাজগঞ্জ, নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা জজ) মো. আদীব আলীকে চাঁপাইনবাবগঞ্জ এবং খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক (জেলা জজ) মো. মহিদুজ্জামানকে পিরোজপুরের জেলা জজ পদে বদলি করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading