ডিএনসিসি মেয়র আতিকুলের বড় ভাইয়ের মৃত্যু
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০ । আপডেট ১১:৫০
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের বড় ভাই প্রকৌশলী মো. শফিকুল ইসলাম মারা গেছেন।
সোমবার (০৬ জুলাই) দিনগত রাত ১২টা ২০মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক এই কর্মকর্তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে মেয়র আতিক গণমাধ্যমকে বলেন, “উনার বয়স হয়েছিল আশি বছরের বেশি। বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যা ছিল। অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রাতে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন। তখনই তিনি মারা যান।”
জানা যায়, পাঁচ ভাই, ছয় বোনের মধ্যে মো. শফিকুল ইসলাম ছিলেন সবার বড়। আর আতিকুল ইসলাম সবার ছোট। ১৯৫৮ সালে আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাস করেন শফিকুল ইসলাম। পরে যোগ দেন পরমাণু শক্তি কমিশনে। একসময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের পরিচালক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। সূত্র – বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

