গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর বিভিন্ন এলাকায়
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০ । আপডেট ১২:১৯
রাজধানীর বিভিন্ন এলাকায় মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট অ্যালাইনমেন্টের মধ্যে থাকা পাইপলাইনগুলো প্রতিস্থাপন বা অপসারণ প্রকল্পের দ্বিতীয় ট্র্যাঞ্চের কাজ চলছে। এর প্রথম পর্যায়ে বনানী রেলস্টেশন থেকে মহাখালী বাস টার্মিনাল পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থানান্তর ও গ্রাহক সংযোগ প্রতিস্থাপন করা হবে। এজন্য ওইসব এলাকার বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

