করোনা আক্রান্ত ছেলের চিন্তায় মায়ের করুণ মৃত্যু
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০ । আপডেট ১২:৪৩
করোনাভাইরাসে আক্রান্ত ছেলের জন্য দুশ্চিন্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন জোবাইদা খাতুন নামের এক বৃদ্ধ মা। মেহেরপুরের গাংনী উপজেলায় এ ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (০৭ জুলাই) সকাল দশটার দিকে শহরের পশু হাসপাতাল পাড়ার নিজ বাসায় ৭০ বছর বয়সী জোবাইদা খাতুন মারা যান।
এ নিয়ে জোবাইদা খাতুনের মেজো ছেলে জহুরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমার স্ত্রী একজন ইউনিয়ন স্বাস্থ্য সহকারী। সে গত ৩ জুলাইয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়। এরপর গতকাল সোমবার আমার মেয়ে ও ছোট ভাইয়ের করোনাভাইরাস শনাক্তের রিপোর্ট আসে। আমার ছোট ভাইকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমার স্ত্রী ও মেয়ে নিজ বাড়িতে রুম আইসোলেশনে রয়েছেন। এ নিয়ে বৃদ্ধ মায়ের দুশ্চিন্তা বেড়ে যায়। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। আজ সকালে নিজ বাড়িতে তিনি মারা গেছেন।

