প্রবীণ সাংবাদিক ডিপি বড়ুয়া আর নেই
উত্তরদক্ষিণ । বুধবার, ০৮ জুলাই ২০২০ । আপডেট ১৩:২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক প্রবীণ সাংবাদিক দেবপ্রিয় বড়ুয়া (ডিপি বড়ুয়া) আর নেই।
বুধবার (০৮ জুলাই) ভোর সাড়ে ৫ টায় রাজধানীর মগবাজারের বাসায় মৃত্যুবরণ করেন তিনি।
৯০ বছরের বেশি বয়সী সাংবাদিক ডিপি বড়ুয়া দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

