খুলনায় আলোড়ন ফেলেছে ‘চিতা বাঘ’, দাম ১০ লাখ টাকা!

খুলনায় আলোড়ন ফেলেছে ‘চিতা বাঘ’, দাম ১০ লাখ টাকা!

উত্তরদক্ষিণ । বুধবার, ০৮ জুলাই ২০২০ । আপডেট ১২:৫৯

হাটে তোলার আগেই খুলনায় আলোড়ন ফেলেছে ‘চিতা বাঘ’ নামের একটি গরু। উচ্চতায় ৬ ফুট ও লম্বায় ৯ ফুট এই গরুটির ওজন ৩৫-৩৬ মণ। এটিকেই খুলনার সবচেয়ে বড় গরু হিসেবে মনে করা হচ্ছে।

গরুটির মালিক খুলনার তেরখাদার কাটেঙ্গা গ্রামের কায়নাথ শিকদার।

জানা গেছে, ১০ লাখ টাকা হলে গরুটিকে বিক্রি করবেন তিনি। এরই মধ্যে সিলেটের একজন ব্যাপারী ৮ লাখ টাকা দাম হেঁকেছেন।

এ নিয়ে খুলনা জেলার অতিরিক্ত প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. অরুণ কান্তি মন্ডল বলেন, খড়, কুড়ো, ভূষির পাশাপাশি সয়াবিন খৈল খাওয়ালে বিশেষ কোনও মেডিসিন প্রয়োজন হয় না। আর জিনগতভাবেও বিশেষ গরু বিশেষ আকৃতির হয়ে থাকে। কায়নাথ শিকদারের গরুটি ফ্রিজিয়ান জাতের। যা স্থানীয়ভাবে ক্রস করা হয়েছে। এ জাতের গরু সাধারণত ১২শ’ থেকে ১৩শ’ কেজি ওজনের হয়ে থাকে। ওই গরুটি জিনগত কারণে স্বাভাবিকের চেয়ে একটু বেশি বেড়েছে।

রুটির মালিক কায়নাথ শিকদার বলেন, তার ফ্রিজিয়ান জাতের দুটি রয়েছে। একটি বকনা ও একটি এই ষাঁড়। এ ষাঁড়টির বয়স সাড়ে ৩ বছর। এটির ৪ দাঁত। স্বাভাবিকভাবে এ জাতের গরু ২৮-৩০ মণ ওজনের হতে পারে। গরুটি বড় করার ক্ষেত্রে তিনি স্বাভাবিক খাবার খড়, কুড়ো, ভুষি, গম ভাঙ্গা, খৈলসহ নিত্য খাবারই খাইয়েছেন। মোটাতাজা করণের বিশেষ কোনও পদ্ধতি তিনি ব্যবহার করেননি। সিলেট থেকে আসা একজন গরু ব্যাপারী এটির দাম ৮ লাখ টাকা বলেছেন। ১০ লাখ টাকা হলে ছেড়ে দেবেন। সূত্র – বাংলা ট্রিবিউন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading