জাতীয় সংসদে স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা সামগ্রী প্রদান করলো নৌবাহিনী

জাতীয় সংসদে স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা সামগ্রী প্রদান করলো নৌবাহিনী

উত্তরদক্ষিণ । বুধবার, ০৮ জুলাই ২০২০ । আপডেট ১৪:৪০

করোনা পরিস্থিতি মোকাবেলায় জাতীয় সংসদের সংসদ সদস্যসহ সংসদ সচিবালয়ে কমর্রত ব্যক্তিবর্গের জন্য নৌবাহিনীর পক্ষ থেকে শুভেচ্ছা স্বরূপ স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা সামগ্রী প্রদান করা হয়েছে।

বুধবার (০৮ জুলাই) নৌবাহিনীর পক্ষে ক্যাপ্টেন এম আক্তার হাসান জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম নুরুজ্জামান এবং প্রধান চিকিৎসা কর্মকর্তার নিকট এসকল সামগ্রী হস্তান্তর করেন।

এসময় মাস্ক, হ্যান্ড গ্লাভস, বিশেষ নিরাপত্তা চশমা, ব্যক্তিগত নিরাপত্তা পোশাক (পিপিই), থার্মোমিটার, হ্যান্ড স্যানিটাইজারসহ বিভিন্ন নিরাপত্তা সামগ্রী প্রদান করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার একথা জানানো হয়।

এতে বলা হয়, সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, হুইপবৃন্দ, সংসদ সদস্যসহ সংসদ সচিবালয়ে কর্মরত সকল ব্যক্তিবর্গের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে নৌবাহিনীর নিজস্ব তহবিল থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়। এরই অংশ হিসেবে জাতীয় সংসদের মেডিকেল সেন্টারে ২ হাজার ৮০০ পিস মাস্ক, ১ হাজার ৩০০ সেট হ্যান্ড গ্লাভস,১২০ পিস ব্যক্তিগত নিরাপত্তা পোশাক (পিপিই), ৭০ পিস বিশেষ নিরাপত্তা চশমা, ১২০ পিস হ্যান্ড স্যানিটাইজার, ১১০ পিস ফেস শিল্ড, ৯ পিস আইআর থার্মোমিটারসহ বিভিন্ন নিরাপত্তা সামগ্রী প্রদান করা হয়। খবর বাসস-এর।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading