সংগীতশিল্পী সেলিম চৌধুরী করোনায় আক্রান্ত
উত্তরদক্ষিণ । বুধবার, ০৮ জুলাই ২০২০ । আপডেট ১৫:৫৫
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সেলিম চৌধুরী। তিনি এখন সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
হাসপাতালে জ্বর নিয়ে নিয়ে ভর্তির পর তার কোভিড-১৯ পরীক্ষা করা হয়। সোমবার তার করোনা পজিটিভি রিপোর্ট আসে। মঙ্গলবার (০৭ জুলাই) সেলিম গণমাধ্যমকে জানান, তার শারীরিক অবস্থা আগের তুলনায় উন্নতি ঘটেছে। সবার কাছে তিনি দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে সাংস্কৃতিক পরিবারে জন্ম নেয়া সেলিম সংগীতের ক্যারিয়ারজুড়ে রাধারমণ দত্ত, হাসন রাজা, শাহ আবদুল করিমের গান গেয়ে শ্রোতাদের মাঝে পরিচিত পেয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ১৯৮৯ সালে ‘কবিতার মতো চোখ যে তোমার’ শিরোনামে প্রথম অ্যালবাম প্রকাশ করেন সেলিম চৌধুরী।
১৯৯৪ সালের দিকে হুমায়ূন আহমেদে একটি নাটকে রাধারমণ দত্তের ‘আইজ পাশা খেলব রে শ্যাম’ গান গেয়ে দর্শকদের মাঝে সাড়া ফেলে দেন তিনি। এর পর আর পিছু তাকাতে হয়নি।
হুমায়ূন আহমেদের ‘দুই দুয়ারী’, ‘চন্দ্রকথা’, ‘শ্যামল ছায়া’ চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন তিনি।

