সূচকের ইতিবাচকতায় লেনদেন শেষ

সূচকের ইতিবাচকতায় লেনদেন শেষ

উত্তরদক্ষিণ । বুধবার, ০৮ জুলাই ২০২০ । আপডেট ১৫:২৫

বুধবার (০৮ জুলাই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচকতায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রের তথ্যমতে, এদিন ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৩২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক দশমিক ১১ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৫৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়েছে। দিনভর লেনদেন হওয়া ৩৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০১টির, দর কমেছে ২৩টির এবং দর অপরিবর্তীত রয়েছে ২১৮টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বুধবার সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৪৬০ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে ১৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৬৩টির দর বেড়েছে, কমেছে ১৩টির। আর ৮৭টির দর অপরিবর্তিত রয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading