দুর্নীতি ঢাকতে ডিজিটাল আইনের প্রয়োগ হচ্ছে: রিজভী

দুর্নীতি ঢাকতে ডিজিটাল আইনের প্রয়োগ হচ্ছে: রিজভী

উত্তরদক্ষিণ । বুধবার, ০৮ জুলাই ২০২০ । আপডেট ১৫:৪০

‘দুর্নীতি ও কেলেঙ্কারি চাপা দিতে ভিন্নমতের মানুষদের ওপর নির্বিচারে ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগ করা হচ্ছে’ বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (৮ জুলাই) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তুলেন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যলায়ে এ সংবাদ সম্মেলন করা হয়।

ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগ করতে গিয়ে সরকার নানা ধরনের ‘ষড়যন্ত্র তত্ত্ব’ মানুষকে গেলানোর চেষ্টা করছে বলেও বলেও মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, মানুষের মুখ বন্ধ করতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার হিড়িক চলছে। দুর্নীতির বহু দৈত্যাকার কেলেঙ্কাকারির কথা যেন মানুষ জানতে না পারে এজন্যই মুক্তচিন্তার মানুষদের বিরুদ্ধে ঢালাওভাবে ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করা হচ্ছে। শাসকের বিরোধিতা করার অর্থ রাষ্ট্রের বিরোধিতা করা নয়। এজন্য নিরাপরাধ ব্যক্তির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো ড্রাকোনিয়ান আইনের প্রয়োগ করা গুরুতর অন্যায় ও পাপ বলে আমরা মনে করি।

কোভিড-১৯ মহামারী মোকাবেলায় সরকারের সমালোচনার জন্য গত তিন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, স্কুলশিক্ষার্থী ও নারীসহ প্রায় ২০০ জনকে আটক করার তথ্য তুলে ধরেন বিএনপির এই নেতা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading