দুর্নীতির অভিযোগে জিম্বাবোয়ের স্বাস্থ্যমন্ত্রীকে অবশেষে বরখাস্ত

দুর্নীতির অভিযোগে জিম্বাবোয়ের স্বাস্থ্যমন্ত্রীকে অবশেষে বরখাস্ত

উত্তরদক্ষিণ । বুধবার, ০৮ জুলাই ২০২০ । আপডেট ১৮:৫৫

জিম্বাবোয়ের প্রেসিডেন্ট এমারসন মানানগাগোয়া “অসদাচরণের” অভিযোগে স্বাস্থ্যমন্ত্রী ওবাদিয়া ময়োকে বরখাস্ত করেছেন। প্রেসিডেন্টের চিফ সেক্রেটারির দেওয়া এক বিৃবতিতে বলা হয়েছে, “সরকারের একজন মন্ত্রী হিসেবে যথাযথ নয়- এরকম কাজের জন্য তাকে বরখাস্ত করা হলো।” এই আদেশ এখন থেকেই কার্যকর বলে ঘোষণা করা হয়েছে। বরখাস্ত হওয়া মন্ত্রী ওই অভিযোগের কোন জবাব দেননি। খবর বিবিসির।

ব্রিটিশ গণমাধ্যমটি বলছে, করোনাভাইরাস মোকাবিলায় সামগ্রী কেনার এক কেলঙ্কারিতে জড়িয়ে গত মাসে গ্রেফতার হন ময়ো। তার বিরুদ্ধে সুরক্ষা সামগ্রী ক্রয়ে দুর্নীতির অভিযোগ আনা হয়। পরে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে, যচাই-বাছাই প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ না করেই তিনি একটি কোম্পানির সাথে ওষুধ, টেস্টিং কিট ও সুরক্ষা সামগ্রী সরবরাহের চুক্তি করেছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading