বিশিষ্ট সাংবাদিক রাশীদ উন নবী বাবু আর নেই
উত্তরদক্ষিণ । ঢাকা । ০৮ জুলাই ২০২০
আপডেট : বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০ । ০১:০৪
জ্যেষ্ঠ সাংবাদিক একেএম রাশীদ উন নবী বাবু আর নেই। তিনি বুধবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সেখানে চিকিতসাধীন ছিলেন। তিনি ক্যানসারে ভুগছিলেন।
তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর।
স্ত্রী ও একমাত্র মেয়ে ফারাহ আনিকা অনন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
রাশীদ উন নবী ৪৫ বছর সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। সর্বশেষ তিনি প্রকাশিতব্য দৈনিক আমার দিনে সম্পাদকের দায়িত্ব পালন করেন। এর আগে দৈনিক সকালের খবরের সম্পাদক ছিলেন তিনি। র
দৈনিক বাংলা, বাংলার বাণী, দেশ বাংলা, আজকের কাগজ, ইত্তেফাক, সমকাল, আমার দেশ, যুগান্তর, এনটিভি, চ্যানেল ওয়ান, ইনকিলাব, সাপ্তাহিক পূর্ণিমা সহ বিভিন্ন সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ পদে তিনি দায়িত্ব পালন করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বগুড়ায় তার জন্মস্থানে তাকে দাফন করা হবে।

