করোনায় রিজেন্টের সাহেদের বাবার মৃত্যু
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১০ জুলাই ২০২০ । আপডেট ০৮:৩৫
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন রিজেন্ট গ্রুপ ও হাসপাতালের মালিক সাহেদ করিম ওরফে মোহাম্মদ সাহেদের বাবা সিরাজুল ইসলাম।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৯টার দিকে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে (সাবেক আয়েশা মেমোরিয়াল) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।
তিনি বলেন, সিরাজুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। তিনি তাদের হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। তার নিউমোনিয়াসহ অন্যান্য জটিলতা ছিল।
জানা গেছে, গত ৪ জুলাই সাহেদ তার বাবাকে হাসপাতালে ভর্তি করান। ভর্তির পর প্রথম দুইদিন সাহেদ তার বাবার খোঁজ নিয়েছেন। এরপর তার হাসপাতালে র্যাবের অভিযানের পর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়।

