বাংলাদেশ বিদেশের শ্রমবাজার হারানোর ঝুঁকিতে: রিজভী

বাংলাদেশ বিদেশের শ্রমবাজার হারানোর ঝুঁকিতে: রিজভী

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১০ জুলাই ২০২০। আপডেট ১৭:৪০

বাংলাদেশ বিদেশের শ্রমবাজার হারানোর ঝুঁকিতে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘ইতালি, চীন, জাপান, ভিয়েতনাম, তুরস্ক, কাতার, আরব আমিরাতসহ বিভিন্ন দেশ বাংলাদেশের নাগরিকদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করছে। ইতালির বিমানবন্দর থেকে ১৫২ বাংলাদেশিকে ফেরত দেওয়া প্রমাণ করে সরকার জনস্বার্থের প্রতি কতটা উদাসীন। সরকারের দৃষ্টি শুধুই প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের প্রতি, প্রবাসীদের স্বার্থের প্রতি নয়।’ শুক্রবার (১০ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা করেন।

রিজভী বলেন, ‘আমরা উদ্বেগের সাথে বলতে চাই, গ্লোবাল ভিলেজের এই সময়ে করোনাভাইরাস টেস্টের ব্যাপারে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ বিশ্বাসযোগ্যতা হারালে ভবিষ্যতে নাগরিকদেরকে অত্যন্ত চড়া মূল্য দিতে হতে পারে। নাগরিকদের স্বাস্থ্য নিরাপত্তার ক্ষেত্রে দেশে যেমন ভয়ংকর অবস্থার সৃষ্টি হয়েছে, অদূর ভবিষ্যতে আমাদের নাগরিকদের বিদেশের শ্রমবাজার থাকা না থাকার বিষয়টিও বেশ ঝুঁকির মধ্যে পড়বে।’

স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন পাওয়া ‘জেকেসি হেলথকেয়ার’ ও রিজেন্ট হাসপাতাল’ নামের দুইটি ‘ভুঁয়া’ প্রতিষ্ঠানের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, ‘ওইসব প্রতিষ্ঠানের একমাত্র যোগ্যতা ছিল- তাদের কর্ণধাররা ক্ষমতাসীন দলের নেতা কিংবা ঘনিষ্ঠ। অনুমোদন পেয়ে এসব প্রতিষ্ঠানের দুর্নীতিবাজরা টাকার বিনিময়ে হাজার হাজার মানুষকে রক্ত পরীক্ষা না করেই ‘করোনামুক্ত’ সার্টিফিকেট ইস্যু করতো। এদের সার্টিফিকেট নিয়ে প্রবাসী বাংলাদেশিরা বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে আটক কিংবা ফেরত আসতে শুরু করায় এখন সরকারের টনক নড়েছে।’

বৃহস্পতিবার নরসিংদীর বাড়ি থেকে গ্রেফতার হওয়া ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসানের মিন্টুকে অবিলম্বে মুক্তি এবং গত তিন দিন আগে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে নোয়াখালীর বেগমগঞ্জ থানার আলাইয়াপুর ইউনিয়নের ছাত্র দলের সাবেক নেতা টিটু হায়দারকে তুলে নেয়ার অভিযোগ করে এর নিন্দা জানিয়ে অবিলম্বে তাকে জনসমক্ষে হাজির করার দাবি জানান রিজভী।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading