বিশ্ব জনসংখ্যা দিবস আজ
উত্তরদক্ষিণ । শনিবার, ১১ জুলাই ২০২০। আপডেট ০০:০২
আজ ১১ জুলাই, শনিবার বিশ্ব জনসংখ্যা দিবস। ১৯৯০ সালের ১১ জুলাই প্রথমবারের মতো ৯০টি দেশে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়। তারই ধারবাহিকতায় নানা আয়েজনের মধ্য দিয়ে প্রতিবছরের মতো এবছরও বাংলাদেশ বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হচ্ছে।
এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘মহামারি কোভিড-১৯ কে প্রতিরোধ করি, নারী ও কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি’।
করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এবছর বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে তেমন কোনও কর্মসূচি গ্রহণ করা হয়নি। তবে অনলাইনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সূত্র: বাসস।

