করোনা : এরশাদের ব্যক্তিগত সচিবের ইন্তেকাল
উত্তরদক্ষিণ । শনিবার, ১১ জুলাই ২০২০। আপডেট ০৯:৪৩
প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ব্যক্তিগত সচিব, হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান ও জাপার সাবেক প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১১ জুলাই) ভোর ৬টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক।
জানা গেছে, মেজর অব খালেদ আখতার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় মাসখানেক যাবত সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন।

