বরিশালেও শুরু হচ্ছে বিমান চলাচল
উত্তরদক্ষিণ । শনিবার, ১১ জুলাই ২০২০। আপডেট ১৩:২০
করোনাভাইরাস মহামারীতে সাড়ে তিন মাস ব্ন্ধ থাকার পর বরিশাল রুটেও আভ্যন্তরীণ ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
শনিবার (১০ জুলাই) বেবিচকের চেয়ারম্যান মো. মফিদুর রহমান গণমাধ্যমকে এ কথা জানান।
তিনি জানান, রবিবার থেকে রবিশাল রুটেও আভ্যন্তরীণ ফ্লাইট চালু করা হবে।
বেবিচক চেয়ারম্যান বলেন, “কোভিড-১৯ মোকাবেলায় স্বাস্থ্য বিষয়ক নির্দেশনা মেনে বিমান যোগাযোগ চালু করতে বিমানবন্দরগুলোতে চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জামের প্রয়োজন হয়। সেগুলো নিশ্চিত করে আশা করছি, খুব দ্রুত রাজশাহী ও কক্সবাজারেও আভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু করা যাবে।” সূত্র – বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

