করোনা : বাগেরহাটে আরও একজনের মৃত্যু
উত্তরদক্ষিণ । শনিবার, ১১ জুলাই ২০২০। আপডেট ১৩:৪৫
করোনায় বাগেরহাটে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তার নাম, ইয়াদ আলী (৬০)। জেলার ফকিরহাট উপজেলার শালবাড়ীয়া গ্রামের বাসিন্দা ছিলেন তিনি।
শনিবার (১১ জুলাই) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফকিরহাট উপজেলা স্বাস্থ্য বিভাগ নমুনা সংগ্রহের পর গত মঙ্গলবার আইইডিসিআর থেকে জানানো হয় ইয়াদ আলী করোনা পজিটিভ।
এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার সকালে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, বাগেরহাট জেলায় নতুন করে ৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৮৩ জনে।

