অমিতাভ বচ্চন করোনায় আক্রান্ত, ভর্তি হলেন হাসপাতালে
উত্তরদক্ষিণ । রবিবার, ১২ জুলাই ২০২০ । ০১:০৪
এবার করোনায় আক্রান্ত হলেন স্বয়ং ‘বিগ-বি’ অমিতাভ বচ্চন। তিনি নিজেই শনিবার (১১ জুলাই) এ কথা টুইটে করে জানিয়েছেন। ইন্ডিয়ার নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলিউডের এই শাহেনশাহ’কে।
টুইটারে অমিতাভ লিখেছেন, ‘‘পরীক্ষায় আমার করোনা পজিটিভ এসেছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে জানাচ্ছে। পরিবার এবং কর্মীদেরও করোনা পরীক্ষা হচ্ছে। ফলের অপেক্ষায় রয়েছি। যাঁরা গত ১০ দিনে আমার কাছাকাছি এসেছেন তাঁদের পরীক্ষা করানোর জন্য অনুরোধ করছি।’’
অমিতাভের করোনা আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই টুইটারে #AmitabhBachchan ট্রেন্ডিং শুরু হয়েছে।
ইন্ডিয়ার কেন্দ্রীয় মন্ত্রী শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী-মন্ত্রী, রাজনৈতিক ব্যক্তিত্ব, বলিউডের নামি=দামি অভিনেতা অভিনেত্রী থেকে সাধারণ ভক্রাতরা তার আরোগ্ওয কামনা করে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিচ্ছেন।
সকলের একটাই চাওয়া, দ্রুত তার আরোগ্য লাভ।

