বাংলাদেশে ইন্ডিয়ার নতুন হাইকমিশনার হচ্ছেন বিক্রম দোরাইস্বামী

বাংলাদেশে ইন্ডিয়ার নতুন হাইকমিশনার হচ্ছেন বিক্রম দোরাইস্বামী

নয়াদিল্লি প্রতিনিধিউত্তরদক্ষিণ
রবিবার, ১২ জুলাই ২০২০ । ১২:৩৫

বাংলাদেশে ইন্ডিয়ার নতুন হাইকমিশনার হিসেবে নিযুক্ত হচ্ছেন বিক্রম দোরাইস্বামী। তিনি বর্তমান হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের স্থলাভিষিক্ত হবেন।

ইন্ডিয়ান সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানা যায়।

বিক্রম দোরাইস্বামী এর আগে উজবেকিস্তান ও দক্ষিণ কোরিয়ায় ইন্ডিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। তারও আগে হংকং, বেইজিং, নিউইয়র্ক, জোহানেসবার্গে ইন্ডিয়ার কূটনৈতিক মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর বিক্রম দোরাইস্বামী ১৯৯২ ব্যাচের কর্মকর্তা হিসেবে ভারতের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। তিনি এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে জানা গেছে, দেশে ফিরে রীভা গাঙ্গুলি দাশ যোগ দেবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব বিভাগের সচিব হিসেবে। তিনি ঢাকায় আসার আগে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্পর্ক কাউন্সিলের (আইসিসিআর) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

গত বছরের ১ মার্চ ঢাকায় আসেন রীভা গাঙ্গুলি দাশ। তার আগে ঢাকায় ইন্ডিয়ার হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন হর্ষ বর্ধন শ্রিংলা। তিনি বর্তমানে ভারতের পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading