অভিষেক বচ্চনও করোনাভাইরাসে আক্রান্ত!

অভিষেক বচ্চনও করোনাভাইরাসে আক্রান্ত!

উত্তরদক্ষিণ । রবিবার, ১২ জুলাই ২০২০ । ১২:০৭

বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল আগেই। এবার তার ছেলে অভিনেতা অভিষেক বচ্চনেরও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর মিললো!

শনিবার (১১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খবরটি অভিষেক নিজেই জানালেন টুইটারে। তিনি জানান, বাবার কোভিড পজেটিভ হওয়ার পর তিনিও একই ফলাফল পেয়েছেন।

খবরটি জানিয়ে অভিষেক টুইটারে লেখেন, ‘আজ (শনিবার) বাবা ও আমি দুজনেই কোভিড ১৯-এর পজেটিভ ফলাফল পেয়েছি। আমাদের পরিবার ও কর্মচারীরা সকলেই কোভিড পরীক্ষা দিয়েছেন। আমি সকলকে অনুরোধ করছি, যেন আমাদের নিয়ে আপনারা আতঙ্কিত না হন। ধন্যবাদ।’

জানা গেছে, পিতা-পুত্র করোনায় আক্রান্ত হলেও রিপোর্ট নেগেটিভ এসেছে বচ্চন পরিবারের দুই বধূ জয়া বচ্চন এবং ঐশ্বরিয়া রায় বচ্চনের।

মুম্বাইয়ের নানাবতী হাসপাতালের এক কর্মকর্তা ইন্ডয়ান গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছে, শনিবার সন্ধ্যায় বাবা অমিতাভের পাশাপাশি ছেলে অভিষেকও ঐ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দুজনের অবস্থাই বেশ স্থিতিশীল রয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading