সশস্ত্র বাহিনীতে করোনা : ৭৮ জনের মৃত্যু, আক্রান্ত ৬২০৫

সশস্ত্র বাহিনীতে করোনা : ৭৮ জনের মৃত্যু, আক্রান্ত ৬২০৫

উত্তরদক্ষিণ । রবিবার, ১২ জুলাই ২০২০ । ১৩:৪০

রবিবার (১২ জুলাই) পর্যন্ত করোনায় সশস্ত্র বাহিনীর ৭৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৬ হাজার ২০৫ জন।

দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

এতে বলা হয়, রবিবার পর্যন্ত সশস্ত্র বাহিনীতে কর্মরত ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে ৬ হাজার ২০৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৭৫ জন। মারা গেছেন ৭৮ জন।

আইএসপিআর আরও জানায়, গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০৮ জন এবং কর্মরত ২ জন সেনা সদস্যসহ ১২ জনের মৃত্যু হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading