যশোর সিভিল সার্জন করোনা আক্রান্ত
উত্তরদক্ষিণ । রবিবার, ১২ জুলাই ২০২০ । ১৪:০০
যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন করোনা আক্রান্ত হয়েছেন।
রবিবার (১২ জুলাই) তার করোনা শনাক্ত হয় বলে তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, নিয়ম অনুযায়ী হোম আইসোলেশনে আছি। আমার জন্য দোয়া করবেন।
এদিকে রবিবার যবিপ্রবির ল্যাবে ৬০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। করোনা পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার বলেছেন, ল্যাবে ২১৮ জনের নমুনা পরীক্ষা করে ৮০ জনের পজিটিভ এবং ১৩৮ জনের ফলাফল নেগেটিভ এসেছে। এর মধ্যে যশোরে ৩২ জনের মধ্যে ১৫ জন, মাগুরার ১২ জনের মধ্যে একজন, বাগেরহাটের ৮০ জনের মধ্যে ২০ জন এবং সাতক্ষীরার ৯৪ মধ্যে ৪৪ জনের কভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।

