কণ্ঠ’র জন্য পুরস্কার পেলেন জয়া আহসান
উত্তরদক্ষিণ । রবিবার, ১২ জুলাই ২০২০ । ১৪:১৫
টালিউডের ‘কণ্ঠ’ চলচ্চিত্রে অভিনয় করে ফিল্মস অ্যান্ড ফ্রেমস ডিজিটাল অ্যাওয়ার্ডে ‘ট্রেন্ডসেটিং পারফরম্যান্স অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
জানা গেছে, ইন্ডিয়ার হ্যালো নামে একটি প্রতিষ্ঠান এই অ্যাওয়ার্ড প্রদান করেছে জয়া আহসানকে।
ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়। গত বছরের ১০ মে পশ্চিমবঙ্গে মুক্তি পায় ছবিটি। বাংলাদেশে সাফটা চুক্তির মাধ্যমে ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি।
এ নিয়ে ফেসবুকে জয়া আহসান লিখেছেন, কণ্ঠের রোমিলা চরিত্রটি আমার হৃদয়ের খুব কাছের। পুরস্কারটি পেয়ে আমি আমি আনন্দিত ও সন্মানিত বোধ করছি।

