ড্রাগন সোয়েটারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

ড্রাগন সোয়েটারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

উত্তরদক্ষিণ । রবিবার, ১২ জুলাই ২০২০ । ১৪:৩৩

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড তৃতীয় প্রান্তিক (জানু-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, তৃতীয় প্রান্তিক (জানু’-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে .৩৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে আয় ছিল .৩৫ টাকা।

এদিকে, ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে .৮৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে আয় ছিল ১.৬৪ টাকা।

এছাড়া শেয়ার প্রতি সমন্বিত নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে .২৪ টাকা। ৩১ মার্চ ২০২০ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৮.৫৬ টাকা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading