শমরিতা হাসপাতালের বোর্ড সভা’র তারিখ ঘোষণা
উত্তরদক্ষিণ । রবিবার, ১২ জুলাই ২০২০ । ১৪:৫০
বোর্ড সভা’র তারিখ ঘোষণা করেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি শমরিতা হাসপাতাল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রের তথ্যমতে, ১৮ জুলাই সকাল ১১ টায় শমরিতা হাসপাতাল লিমিটেড-এর পরিচালনা পর্ষদের বোর্ড সভা অনুষ্ঠিত হবে ।
ওই সভায় ৩১ মার্চ, ২০২০ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে বলেও জানা গেছে।

