অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর: ওবায়দুল কাদের

অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর: ওবায়দুল কাদের

উত্তরদক্ষিণ । রবিবার, ১২ জুলাই ২০২০ । ১৫:৫০

স্বাস্থ্যখাতসহ সকল খাতের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমি আরও মনে করিয়ে দিতে চাই, শেখ হাসিনা সরকার কোনও অন্যায়কারীকে ছাড় দেয়নি, দিবেও না। অপরাধীর কোন দল নেই।’ ওবায়দুল কাদের রবিবার (১২ জুলাই) সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক আনলাইন ভিডিও বার্তায় এসব কথা বলেন।

‘জনগণের জীবন জীবিকার উপর সরকার দায়িত্ব পালন করছে না’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যর জবাব দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। জবাবে তিনি বলেন, ‘আমি প্রশ্ন রাখতে চাই, জীবন জীবিকা সচল রাখতে শেখ হাসিনা সরকার যখন নানামুখী সিদ্ধান্ত নিয়েছিল তখন আপনারা সমালোচনা করেছিলেন কেন? লকডাউনের জন্য চাপ তৈরি করে এখন তিনি জনগণের জীবন জীবিকার কথা বলছেন। বিএনপির সুবিধাবাদী রাজনৈতিক চরিত্র এবং ডাবল স্ট্যান্ডার্ড ইতোমধ্যে জনগণের কাছে পরিস্কার হয়ে গেছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘সরকারের অবহেলা আর অজ্ঞতার কারণে না কি পরিস্থিতি এমন হয়েছে। আমি জানতে চাই, করোনাভাইরাসের মহামারিতে বিশ্বের কোন দেশ বিদ্যমান সুবিধা দিয়ে সফলতা পেয়েছে? কোন দেশ হিমশিম খায়নি? সরকার সর্বোচ্চ চেষ্টা করছে জনগণকে সাথে নিয়ে সংকট মোকাবিলার।’ তিনি বলেন, ‘আপনারা তো বলেছিলেন, রাস্তায়-রাস্তায় মানুষ মরে পড়ে থাকবে, সেটি হয়নি, বলে কি আপনাদের গাত্রদাহ? সরকার সীমাবদ্ধতা সত্তেও বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে কাজ করছে। আপনারা বিষোধগার ছাড়া এই সংকটে কী করেছেন?’

অনলাইনে কোরবানির পশু কেনা-বেচার ক্ষেত্রে লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কেউ যেন প্রতারণার স্বীকার না হয় এর জন্য বিশেষ নজরদারি রাখার পরামর্শ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading