অনিয়মে জড়িত থাকলে বরখাস্ত: এলজিআরডিমন্ত্রী

অনিয়মে জড়িত থাকলে বরখাস্ত: এলজিআরডিমন্ত্রী

উত্তরদক্ষিণ । রবিবার, ১২ জুলাই ২০২০ । আপডেট ১৮:৫০

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, দেশের উন্নয়নে নেয়া প্রকল্পে নিম্নমানের কাজের সঙ্গে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনুনাগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাকে বরখাস্ত করতে হবে। বদলী কোনও শাস্তি নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, একই সঙ্গে সকল প্রকল্প নির্দিষ্ট সময়ের মধ্যে মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালক ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের তৎপর থাকতে হবে।

তাজুল ইসলাম রবিবার (১২ জুলাই) মন্ত্রণালয়ের নিজ কক্ষে স্থানীয় সরকার বিভাগ ও তার অধীন বিভিন্ন বিভাগ ও দপ্তরের বাস্তবায়নাধীন ২০১৯-’২০ অর্থ বছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) অর্ন্তভূক্ত প্রকল্পসমুহের বাস্তবায়ন অগ্রগতির ওপর বার্ষিক উন্নয়ন কর্মসূচির পর্যালোচনা নিয়ে আয়োজিত এক অনলাইন সভায় এ কথা বলেন।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদের সঞ্চালনায় সভায় স্থানীয় সরকার বিভাগের আওতাধীন এলজিইডি, ডিপিএইচই, সকল ওয়াসা, সকল সিটি কর্পোরেশন, এনআইএলজি ও স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নাধীন বার্ষিক উন্নয়ন কর্মসূচির অন্তর্ভূক্ত প্রকল্পসমুহের বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে স্থানীয় সরকার মন্ত্রীকে অবহিত করা হয়। সূত্র: বাসস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading