বুড়িগঙ্গায় লঞ্চডুবি : ময়ূর-২ লঞ্চের মাস্টার গ্রেফতার
উত্তরদক্ষিণ । সোমবার, ১৩ জুলাই ২০২০ । ১০:৩০
বুড়িগঙ্গার সদরঘাট এলাকায় মর্নিং বার্ড লঞ্চডুবির ঘটনায় অভিযুক্ত ময়ূর-২ লঞ্চের মাস্টার আবুল বাশারকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে আবু্ল বাশারকে গ্রেফতার করা হয়।
সোমবার (১৩ জুলাই) সকালে র্যাবের জনসংযোগ ও গণমাধ্যম শাখার পরিচালক লে. ক. আশিক বিল্লাহ এই তথ্য জানান।
গত ২৯ জুন সদরঘাট সংলগ্ন বুড়িগঙ্গা এলাকায় ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ডুবে যায় মুন্সীগঞ্জ থেকে আসা ছোট লঞ্চ মর্নি বার্ড। এই ঘটনায় ৩৪ জনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করে নৌ পুলিশ। মামলায় ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হোসেনসহ এই পর্যন্ত চার জনকে গ্রেফতার করা হয়েছে। সূত্র – বাংলা ট্রিবিউন।

