ন্যাশনাল টি’র বোর্ড সভা’র তারিখ ঘোষণা
উত্তরদক্ষিণ । সোমবার, ১৩ জুলাই ২০২০ । ১৩:৫৮
বোর্ড সভা’র তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও অনুসাঙ্গিক খাতের কোম্পানি ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামী ১৬ জুলাই বেলা ৩টায় ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ মার্চ, ২০২০ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

