করোনার ভ্যাকসিন নিয়ে গান গাইলেন অভিনেতা অনির্বাণ (ভিডিও)

করোনার ভ্যাকসিন নিয়ে গান গাইলেন অভিনেতা অনির্বাণ (ভিডিও)

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০ । ১০:১০

করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে গান গাইলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য।

সংকটময় সময়ে বন্ধু-বান্ধবদের নিয়ে অতি প্রাসঙ্গিক এক গান বাঁধলেন তিনি। উদ্দেশ্য জনসচেতনতা বাড়ানো। গানের নামও রেখেছেন বিষয়বস্তুর সঙ্গে মিল রেখে-‘ভ্যাকসিনের গান’। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভক্তদের উদ্দেশে শেয়ার করলেন সেই গান।

গানটিতে অনির্বাণের সঙ্গে রয়েছেন উজান চট্টোপাধ্যায়, প্রিয়ম, দেবরাজ ভট্টাচার্য এবং শুভদীপ গুহ।

যদিও আগেও গান গেয়ে মাতিয়েছেন তিনি। ‘শাহ জাহান রিজেন্সি’ ছবিতে তার কণ্ঠে কিচ্ছু চাইনি আমি/ আজীবন ভালোবাসা ছাড়া/ আমিও তাদেরই দলে/ বারবার মরে যায় যারা গানটি তুমুল জনপ্রিয়তা পায়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading