জামালপুরে বরযাত্রীবাহী নৌকাডুবি
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০ । ১১:৩০
জামালপুরের ইসলামপুর উপজেলার বলিয়াদহ ব্রিজ এলাকায় বরযাত্রীবাহী নৌকা ডুবিতে একজন নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, ইসলামপুর উপজেলার পচাবহলা থেকে বরযাত্রী বোঝাই একটি নৌকা বলিয়াদহ ব্রিজের কাছে পৌঁছলে প্রবল স্রোতের তোড়ে নৌকাটি ডুবে যায়।
বিষয়টি নিশ্চিত করে, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম জানিয়েছেন, ৩০/৩৫ জন যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। এসময় পানিতে ডুবে একজন নারী ও এক শিশু মারা যায়। অন্যান্য যাত্রীরা সাঁতরিয়ে তীরে উঠলেও চারজন এখন নিখোঁজ রয়েছে।

