সাতক্ষীরা সদর-২ আসনের এমপি রবি করোনায় আক্রান্ত

সাতক্ষীরা সদর-২ আসনের এমপি রবি করোনায় আক্রান্ত

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০ । ১৬:০৮

সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য (এমপি) মীর মোস্তাক আহমেদ রবি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় তার করোনা পজেটিভ রিপোর্ট আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন, সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত।

তিনি জানান, সোমবার (১৩ জুলাই) সকালেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রওনা হন সাংসদ মীর মোস্তাক আহমেদ রবি।

এ নিয়ে এমপি রবির বিশেষ সহকারী শেখ মাহফুজর রহমান বলেন, ‘সম্প্রতি করোনা উপসর্গ দেখা দিলে তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় তার রিপোর্ট পজিটিভ আসে। তবে তার শরীরে এখন কোনও উপসর্গ নেই। তারপরও সোমবার (১৩ জুলাই) সকালে উন্নত চিকিৎসার জন্য তিনি সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading