সদরঘাটে লঞ্চডুবি : আরও ২ জন গ্রেফতার
উত্তরদক্ষিণ । বুধবার, ১৫ জুলাই ২০২০ । আপডেট ১৩:৪০
সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা মামলার পলাতক অন্যতম দুই আসামী ঘাতক ময়ূর-২ লঞ্চের দুই ইঞ্জিন ড্রাইভার শিপন হাওলাদার ও শাকিলকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।
বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর সূত্রাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন, নৌ পুলিশের পুলিশ সুপার ফরিদুল ইসলাম।
তিনি বলেন, বুধবার সকাল পৌনে ১১টার দিকে পুরান ঢাকার সূত্রাপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতার দুইজনই মামলার এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে নৌপুলিশের গোয়েন্দা ইউনিট তাদের গ্রেফতার করে।
লঞ্চডুবিতে ৩৪ জনের মৃত্যুর ঘটনায় মামলা হলে তারা আত্মগোপনে ছিলেন। এদের দুজনের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে বলে জানিয়েছে পুলিশ।

