খুলনায় সিগারেট খাওয়া নিয়ে মারামারি, ১ জন নিহত
উত্তরদক্ষিণ । বুধবার, ১৫ জুলাই ২০২০ । আপডেট ১৪:৩০
খুলনার দৌলতপুরের মহেশ্বরপাশার সেনপাড়াতে সিগারেট খাওয়ার জন্য দিয়াশলাই নিয়ে মারামারিতে একজন নিহত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দিনগত রাতে এ ঘটনা ঘটে। নিহত জামাল ওরফে টুটে জামাল (৩৫) ওই এলাকার শামসুরের ছেলে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারেফ হোসেন জানান, সিগারেট খাওয়ার জন্য দিয়াশলাই নিয়ে কয়েকজন মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে মারপিটের ঘটনায় জামাল মারা যায়।
পরে রাত ৪টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃতদেহ আনা হয়। ঘটনার সাথে যারা জড়িত সকলেই মাদকাসক্ত বলে ওসি জানান।

