হঠাৎ পদত্যাগ করলেন তিউনিসিয়ার প্রধানমন্ত্রী ইলিয়াস ফাখফাখ

হঠাৎ পদত্যাগ করলেন তিউনিসিয়ার প্রধানমন্ত্রী ইলিয়াস ফাখফাখ

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০ । আপডেট : ১৩:৪০

বুধবার (১৫ জুলাই) হঠাৎ করেই তিউনিসিয়ার প্রধানমন্ত্রী ইলিয়াস ফাখফাখ পদত্যাগ করেছেন। খবর আরব নিউজ-এর।

ইসলামিস্ট ইন্নাহাদা পার্টির সঙ্গে মতবিরোধের জেরেই ইলিয়াস পদত্যাগ করেছেন বলে খবরে বলা হয়েছে। স্বার্থ বিরোধী সংঘাতের অভিযোগে ইলিয়াসের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে বলেও জানা গেছে।

এর আগে বুধবার ইলিয়াসের বিরুদ্ধে আনাস্থা প্রস্তাব আনে ইন্নাহাদা পার্টি। গত ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ইলিয়াস। প্রায় চার মাসের রাজনৈতিক অচলাবস্থার পর আইনপ্রণেতাদের অনুমোদন সাপেক্ষে ইলিয়াস ক্ষমতা গ্রহণ করেছিলেন।

গত বছরের অক্টোবরের নির্বাচনে জয়ী হয় ইন্নাহাদা পার্টি। তবে সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয় দলটি। এমতাবস্থায় জোট সরকার গঠনে সম্মত হয় তারা। প্রথমদিকে প্রধানমন্ত্রী হিসেবে একজন স্বতন্ত্র প্রার্থীকে মনোনয়ন দেয় ইন্নাহাদা পার্টি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading