যে প্রশ্নে সাংবাদিকের ওপর চটে গেলেন ট্রাম্প

যে প্রশ্নে সাংবাদিকের ওপর চটে গেলেন ট্রাম্প

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৩:২৫

এমনিতে বেশ বাজে সময় যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তার ওপর সাংবাদিকের খোঁচামারা প্রশ্নে মেজাজ হারান মার্কিন প্রেসিডেন্ট।

এক সাংবাদিক ট্রাম্পকে সোমবার (৩১ আগস্ট) প্রশ্ন করেন, ইরানের ওপর পারমাণবিক হামলার চিন্তা বাদ দিয়েছেন কি না?

আর এই প্রশ্ন শুনেই ক্ষিপ্ত হন তিনি। ওই সাংবাদিকের প্রশ্নকে স্টুপিড প্রশ্ন হিসেবে অভিহিত করেন ট্রাম্প।

তিনি বলেন, তারা ইতিমধ্যে ইরানের সামরিক সক্ষমতাকে ধ্বংস করে দিয়েছেন। তাহলে এখন কেন পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে।

যদিও ট্রাম্প এর আগে একাধিকবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বলেছিলেন। খবর মিডেল ইস্ট আইয়ের।

ওই নারী সাংবাদিককে ট্রাম্পকে প্রশ্ন করেন, ইরানের ওপর পারমাণবিক অস্ত্র ব্যবহারের চিন্তা বাদ দিয়েছেন কি না?

জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি হয়ত কখনো এর উত্তর দিতাম না। তবে উত্তর হলো হ্যাঁ। আমি ইরানে পারমাণবিক হামলার চিন্তা বাদ দিয়েছি। এখন আর পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো প্রয়োজন নেই।

সত্যিকার অর্থে কী স্টুপিড প্রশ্ন এটি। ইরান সামরিকভাবে সম্পূর্ণভাবে পরাজিত হয়েছে। তো আমি তাদের হারিয়েছি, এখন তাদের ওপর আমার পারমাণবিক অস্ত্র ব্যবহার করা উচিত! কী স্টুপিড প্রশ্ন।

গত ২৮ ফেব্রয়ারি ইরানে যৌথ হামলা চালায় আমেরিকা ও দখলদার ইসরায়েল। এরপর টানা ৪০ দিন যুদ্ধ চলার পর মার্কিনি ও ইরানিদের মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতি হয়।

তবে এটির মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। দুই দেশের মধ্যে হামলার তীব্রতা কমে গেলেও ৩২ দিন বিরতির পর গত রবিবার (৩০ আগস্ট) আবারও হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading