সৌদি থেকে ফিরলেন ৪১৭ বাংলাদেশি

সৌদি থেকে ফিরলেন ৪১৭ বাংলাদেশি

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২০। আপডেট ২০:১৫

কোভিড-১৯ সঙ্কটের মধ্যে সৌদি আরবের রিয়াদ থেকে ফিরেছেন ৪১৭ জন বাংলাদেশি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৭টায় তারা ঢাকায় পৌঁছান বলে জানান বিমানের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার।

করোনাভাইরাস মহামারীর কারণে বিশ্বে বিমান যোগাযোগ সীমিত হওয়ার পাশাপাশি বিভিন্ন দেশ লকডাউন ঘোষণা করায় অনেকে ভিন্ন দেশে আটকা পড়েন। সৌদি আরব থেকে ফেরা ৪১৭ জন বাংলাদেশিও ছিলেন আটকে পড়াদের তালিকায়।

বাংলাদেশ থেকে ১৭টি আন্তর্জাতিক গন্তব্যের মধ্যে এখন কেবল লন্ডন, দুবাই, আবুধাবি ও চীনে সরাসরি ফ্লাইট চলাচল করছে। আর ঢাকা থেকে কাতারে ট্রানজিট যাত্রীরা চলাচল করতে পারছেন। এ অবস্থায় বিশেষ ফ্লাইটে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনা হচ্ছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading