রিজেন্টকাণ্ড: সাহেদের বিরুদ্ধে ‘জাল টাকা’র মামলা

রিজেন্টকাণ্ড: সাহেদের বিরুদ্ধে ‘জাল টাকা’র মামলা

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২০। আপডেট ২০:০৫

করোনাভাইরাস পরীক্ষার নামে প্রতারণার মামলায় কারাবন্দি রিজেন্ট গ্রুপের চেয়ারম্যন মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে জাল টাকা রাখার অভিযোগে আরেকটি মামলা করেছে র‌্যাব। র‌্যাব কর্মকর্তা মজিবুর রহমান বাদী হয়ে বুধবার মধ্যরাতে উত্তরা পশ্চিম থানায় ওই মামলা দায়ের করেন।

মামলায় ৫০০ টাকার ২৯২টি জাল নোট অর্থাৎ ১ লাখ ৪৬ হাজার টাকার জাল নোট, কালো স্যুটকেস, জামা, প্যান্ট, আন্ডারওয়্যার ও একটি এটিএম কার্ড উদ্ধার দেখানো হয়েছে বলে উত্তরা পশ্চিম থানার ওসি তপন চন্দ্র সাহা জানিয়েছেন। তিনি বলেন, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে এবং দণ্ডবিধির ৪৮৯ (গ) ধারায় এই মামলা করা হয়েছে।

মামলায় র‌্যাব বলেছে, উত্তরা ১১ নম্বর সেক্টরের ৬২ নম্বর বাসায় একটি ফ্ল্যাটে বুধবার অভিযান চালিয়ে ওইসব জাল টাকা উদ্ধার করা হয়।

সাহেদের রিজেন্ট হাসপাতালে কোভিড-১৯ রোগীদের চিকিৎসা চলছিল। তবে হাজার হাজার মানুষের কাছ থেকে টাকা নিয়ে পরীক্ষা না করে করোনাভাইরাসের ভুয়া প্রতিবেদন দেওয়ার অভিযোগ পেয়ে গত ৬ থেকে ৮ জুলাই উত্তরা ও মিরপুরের রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র‌্যাব। সেখানে করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট জালিয়তির প্রমাণ পাওয়ার পর হাসপাতাল দুটো বন্ধ করে দেওয়া হয়। এরপর লাপাত্তা হয়ে যান রিজেন্ট গ্রুপ ও হাসপাতালের চেয়ার‌ম্যান সাহেদ।ওই ঘটনায় উত্তরা পশ্চিম থানায় সাহেদসহ ১৭ জনকে আসামি করে একটি মামলা করে র‌্যাব। ওই মামলায় বুধবার ভোরে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে গ্রেপ্তারের পর সাহেদকে ঢাকায় আনা হয়। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে ১০ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading