টাঙ্গাইলে বাড়ির ভেতর এক পরিবারের চারজনের লাশ

টাঙ্গাইলে বাড়ির ভেতর এক পরিবারের চারজনের লাশ

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৭ জুলাই ২০২০ । আপডেট: ১২:৩৩

টাঙ্গাইলের মধুপুরের উত্তর আবাসিক এলাকায় একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৭ জুলাই) সকালে ওই বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

নিহতরা হলেন, আব্দুল গণি (৪৫), তার স্ত্রী কাদীরণ (৩৭), ছেলে তাজেল (১৬) ও সাদিয়া (৯)। আব্দুল গণি সম্প্রতি ওই এলাকায় বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে মধুপুর সার্কেলে এএসপি কামরান হোসেন জানান, ওই বাড়িটি বাইরে থেকে তালা দেয়া অবস্থায় ছিল। ভেতর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে দুই-তিন দিন আগে তাদেরকে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, মরদেহ এখনও উদ্ধার করা হয়নি। ডিবি পুলিশ ঘটনাস্থলে আছে। তারাই ঘটনার তদন্ত করছে।

সর্বশেষ পাওয়া তথ্যমতে, বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading