করোনায় কুষ্টিয়া মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক রুমির মৃত্যু

করোনায় কুষ্টিয়া মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক রুমির মৃত্যু

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৭ জুলাই ২০২০ । আপডেট: ১৫:২০

করোনায় আক্রান্ত হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. এএসএম নুরুদ্দিন বাকি রুমি মারা গেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ২টার দিকে তিনি মারা যান।

ফাউন্ডেশন ফর ডক্টরস’ সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজের (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী শুক্রবার (১৭ জুলাই) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। ডা. রাহাত বলেন, ‘চুয়াডাঙ্গা সদর হাসপাতালের প্রাক্তন সার্জারি কনসালটেন্ট ডা. এএসএম নুরুদ্দিন বাকি রুমি কুষ্টিয়া মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।’

এফডিএসআর-এর তথ্য অনুযায়ী, ডা. রুমিসহ করোনায় শুক্রবার (১৭ জুলাই) সকাল পর্যন্ত ৬৬ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আর করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১০ জন চিকিৎসক।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading